পদার্থবিজ্ঞান-২ · দশম শ্রেণি

আলোর প্রতিফলন ও দর্পণ

আয়না, চামচ আর গাড়ির লুকিং গ্লাস দিয়ে সহজে শিখি

কালাম স্যার

আয়নায় তুমি নিজেকে দেখো কীভাবে?

একটু ভাবো2

আলো আয়নায় ধাক্কা খেয়ে ফিরে আসে আমাদের চোখে

এই ফিরে আসাকেই বলে প্রতিফলন

প্রতিফলন কী?

সংজ্ঞা3

আলো কোনো মসৃণ তলে বাধা পেয়ে আগের মাধ্যমে ফিরে আসাকে আলোর প্রতিফলন বলে

দেয়ালে বল ছুঁড়লে যেমন ফিরে আসে, আলোও আয়নায় লেগে ঠিক তেমনি ফিরে আসে

প্রতিফলনের চিত্রের নামগুলো

পাঁচটি শব্দ চিনে রাখি4

আপতিত রশ্মি — যে আলো আয়নায় এসে পড়ে

প্রতিফলিত রশ্মি — যে আলো ফিরে যায়

অভিলম্ব — আয়নার উপর খাড়া (৯০°) রেখা

i = আপতন কোণ — আপতিত রশ্মি ও অভিলম্বের মাঝের কোণ

r = প্রতিফলন কোণ — প্রতিফলিত রশ্মি ও অভিলম্বের মাঝের কোণ

প্রতিফলনের দুটি সূত্র

প্রায় প্রতি বছর বোর্ডে আসে5

প্রথম সূত্র: আপতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি এবং অভিলম্ব একই সমতলে থাকে

সহজ কথা: তিনটিকেই একটি খাতার পাতার উপর আঁকা যায়

দ্বিতীয় সূত্র: আপতন কোণ = প্রতিফলন কোণ

∠i = ∠r

সহজ কথা: যত কোণে যাবে, তত কোণেই ফিরবে

আয়নার সাথে কোণ দিলে কী করবে?

বোর্ডের ফাঁদ · ২০২০, ২০২৩, ২০২৪6

কোণ সবসময় মাপি অভিলম্ব থেকে — আয়নার সাথে দিলে ৯০° থেকে বিয়োগ

আলো আয়নার সাথে 30° কোণে পড়লে আপতন কোণ?90° − 30° = 60°

তাহলে প্রতিফলন কোণ?60° (i = r)

আয়নার সাথে 40° দিলে?90° − 40° = 50°

দর্পণ তিন রকম

একটি চামচেই দুই রকম আয়না7
দর্পণকেমনউদাহরণ
সমতল দর্পণএকদম সমান তলঘরের আয়না
অবতল দর্পণভেতরে গর্তের মতোচামচের ভেতরের দিক
উত্তল দর্পণবাইরে ফোলাচামচের পিঠ

কোথায় কোন দর্পণ ব্যবহার হয়?

চারপাশে তাকাও8
দর্পণবাস্তব ব্যবহারকেন?
সমতলঘরের আয়না, সেলুনের আয়নাসমান আকারে সোজা দেখায়
অবতলটর্চ, গাড়ির হেডলাইট, শেভিং ও দাঁতের ডাক্তারের আয়নাআলো এক দিকে জড়ো করে, কাছের জিনিস বড় দেখায়
উত্তলগাড়ি-মোটরসাইকেলের লুকিং গ্লাস, রাস্তার বাঁকের আয়নাঅনেক বড় এলাকা একসাথে দেখায়

মেরু, ফোকাস আর বক্রতার কেন্দ্র

অবতল দর্পণের অংশ9

P = মেরু — দর্পণের একদম মাঝের বিন্দু

F = প্রধান ফোকাস — সমান্তরাল আলো ফিরে এসে যে বিন্দুতে মিলে

C = বক্রতার কেন্দ্র — দর্পণটি যে বড় গোলকের অংশ, তার কেন্দ্র

গ-নং প্রশ্নের একমাত্র সূত্র

r = 2f10

r = 2f — বক্রতার ব্যাসার্ধ = ফোকাস দূরত্বের দ্বিগুণ

উল্টোটা লাগলে: f = r ÷ 2 (অর্ধেক)

তিনটি বোর্ড প্রশ্ন, এক লাইনে সমাধান

বোর্ডের অংক11

বাকাশিবো ২০২১: f = 100 mm হলে r = ?r = 2 × 100 = 200 mm

বাকাশিবো ২০২২: r = 50 cm হলে f = ?f = 50 ÷ 2 = 25 cm

বাকাশিবো ২০১৮: বস্তু ফোকাসে, মেরু থেকে 10 cm। r = ?f = 10, তাই r = 20 cm

প্রশ্নে "ফোকাসে বস্তু" লিখলে ঐ দূরত্বটাই f

বাস্তব বনাম অবাস্তব প্রতিবিম্ব

বাকাশিবো ২০১৮, ২০২০12
বিষয়বাস্তব প্রতিবিম্বঅবাস্তব প্রতিবিম্ব
পর্দায় ধরা যায়?হ্যাঁ, যায়না, যায় না
আলো আসলে মিলে?হ্যাঁ, সত্যিই মিলিত হয়না, শুধু মিলিত হচ্ছে মনে হয়
সোজা না উল্টো?সাধারণত উল্টোসবসময় সোজা
উদাহরণসিনেমা হলের পর্দার ছবিঘরের আয়নায় তোমার মুখ

সমতল দর্পণের প্রতিবিম্ব

বাকাশিবো ২০২৪ · ঘ-নং প্রশ্ন13

১. দর্পণ থেকে দূরত্ব সমান

২. আকার সমান

৩. সোজা ও অবাস্তব

৪. ডান-বাম উল্টে যায়

অ্যাম্বুলেন্সে উল্টো লেখা থাকে, যাতে সামনের গাড়ির আয়নায় সোজা পড়া যায়

ড্রাইভারের সমস্যা, দর্পণ দিয়ে সমাধান

বাকাশিবো ২০১৯14

সমস্যা ১: পেছনে দেখা যায় না — সমতল দর্পণ অল্প জায়গা দেখায়

সমাধান: ব্যাক মিররে উত্তল দর্পণ — পেছনের অনেক বড় এলাকা একসাথে দেখায়

সমস্যা ২: হেডলাইটের আলো দূরে যায় না, কাছেই ছড়িয়ে পড়ে

সমাধান: হেডলাইটে অবতল দর্পণ, বাল্ব থাকে ফোকাসে — আলো সমান্তরাল হয়ে অনেক দূর যায়

পাঁচটি কথা, সারাজীবনের জন্য

একবারে মনে রাখো15

১. যত কোণে যাবে, তত কোণে ফিরবে (i = r)

২. কোণ মাপি অভিলম্ব থেকে; আয়নার সাথে দিলে ৯০ থেকে বিয়োগ

৩. চামচের ভেতর অবতল, পিঠ উত্তল

৪. r = 2f

৫. পর্দায় ধরা যায় = বাস্তব, আয়নার মুখ = অবাস্তব

তুমি কতটুকু শিখলে?

ক্লাস কুইজ · হাত তুলে উত্তর দাও16

১. আলো আয়নার সাথে 40° কোণে পড়লে প্রতিফলন কোণ কত?50°

২. f = 15 cm হলে বক্রতার ব্যাসার্ধ কত?r = 30 cm

৩. মোটরসাইকেলের লুকিং গ্লাসে কোন দর্পণ?উত্তল দর্পণ

৪. আয়নায় তোমার মুখের প্রতিবিম্ব বাস্তব না অবাস্তব?অবাস্তব

পদার্থবিজ্ঞান-২ · দশম শ্রেণি · এসএসসি ভোকেশনাল

অনুশীলন করো, শিখে ফেলো! ✍️

আবার দেখতে: abukalamit.com/class

কালাম স্যার

ক্লিক / Space / → চাপলে পরের লাইন আসবে · ← পেছনে · F = পূর্ণ স্ক্রিন
← সব ক্লাস · AbuKalam IT
📱↻ ফোনটি আড়াআড়ি (landscape) করে ধরুন — বড় করে দেখা যাবে